ভোট দিতে যাওয়ার পথে আঙ্গুলে লাগল কালি, ঘটনায় অভিযুক্ত বেশ কিছু দুষ্কৃতি

বুথে প্রবেশ করার আগেই হাতের তর্জনী আঙ্গুলে কালি লাগিয়ে দেওয়া অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মাঝিয়ান বুথের। ভোটা দাতাদের অভিযোগ, এদিন তারা ভোট দান করতে যাওয়ার সময় মাঝিয়ান বুথে প্রবেশ করার আগেই তাদের হাতে কালি লাগিয়ে দেয় বেশ কয়েকজন দুষ্কৃতি। দুষ্কৃতিরা কোন রাজনৈতিক দলের লোক ছিল কিনা তা পরিষ্কার করে জানা যায়নি। 

এবিষয়ে ভোটদাতা মঙ্গলা পাহান জানান, বুথে প্রবেশ করার আগে হাতের তর্জনী আঙ্গুলে কালি লাগিয়ে দিয়েছে দুষ্কৃতিরা। তাদের দাবী নির্বাচন শান্তিপুর্ন ভাবে করতে হবে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/chKJui2vh20